বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। তারাকান্দা তালদিঘি এতিমখানা মাদ্রাসায় শুক্রবার (২০ নভেম্বর) ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। উক্ত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান,যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান আকন্দ, আসাদুল হক ম-ল, মুখলেছুজ্জামান মুকুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, শামীম তালুকদার,কাকনী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ সদাগর,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়েদুল ইসলাম ম-ল ও সদস্য সচিব আমির হাসান স্বপনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম
তারাকান্দায় তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ
-
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় ০২:১৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- 8
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















