ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান Logo দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে Logo বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ Logo নবীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের ঔষধী বাগান পরিদর্শন Logo ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে সুন্দরবনের উপকূলে আমন ধানের ব্যাপক ক্ষয় ক্ষতি Logo হিলিতে নতুন আলুর কেজি ২০০ টাকা, পুরাতন আলু ১৫ টাকা Logo প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস: কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ Logo ঘূর্ণিঝড় আকভান: অতিবৃষ্টিতে বালিয়াকান্দির কৃষকের চোখে দুশ্চিন্তা Logo গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

তারাকান্দায় তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। তারাকান্দা তালদিঘি এতিমখানা মাদ্রাসায় শুক্রবার (২০ নভেম্বর) ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। উক্ত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান,যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান আকন্দ, আসাদুল হক ম-ল, মুখলেছুজ্জামান মুকুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, শামীম তালুকদার,কাকনী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ সদাগর,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়েদুল ইসলাম ম-ল ও সদস্য সচিব আমির হাসান স্বপনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান

তারাকান্দায় তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

আপডেট সময় ০২:১৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬