ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী Logo জাজিরায় জমি নিয়ে বিরোধে বন্ধ মসজিদের উন্নয়নকাজ, বিপাকে মুসল্লিরা Logo সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি Logo নড়াইলের নড়াগাতী থানায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা Logo ২৮ বছর পর পদ্মায় জেগে ওঠা পূর্বপুরুষের জমিতে বনায়ন, জীবিকা হারানোর শঙ্কায় শতাধিক কৃষক Logo দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান Logo দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে Logo বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ Logo নবীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের ঔষধী বাগান পরিদর্শন

ঘূর্ণিঝড় আকভান: অতিবৃষ্টিতে বালিয়াকান্দির কৃষকের চোখে দুশ্চিন্তা

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাব পড়েছে রাজবাড়ীর কৃষিতে। দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টির ফলে জনজীবনও কিছুটা বিপর্যস্ত। টানা বৃষ্টিতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন ধান, পেঁয়াজসহ বিভিন্ন ফসলের কৃষকরা। শনিবার (২১ নভেম্বর) সকালে বালিয়াকান্দির একটি মাঠে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন স্থানে পানি জমে আছে। অনেক জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। আবার পেঁয়াজসহ শীতকালীন ফসলের জমিতেও অতিরিক্ত পানি জমে রয়েছে। বিভিন্ন সবজির ক্ষেতেও এর ব্যাপক প্রভাব পড়েছে। জমিতে পানি জমে থাকায় দুশ্চিন্তা বাড়ছে এ জেলার কৃষকদের। কৃষকরা বলছেন, জমিতে অতিরিক্ত পানি থাকলে ধানের গাছ নষ্ট হওয়ার পাশাপাশি পেঁয়াজের পচন ধরার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেসব জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেসব জমির কৃষকরাই বেশি ক্ষতির মুখে পড়েছেন। কৃষকদের ভাষ্য, একদিকে উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে লোকসান গুনতে হবে তাদের। তাই সরকারকে দ্রুত জমির পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন তারা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বৃষ্টির পানি দ্রুত সরে গেলে তেমন একটা ক্ষতির সম্মুখিন হবেন না কৃষকেরা। তবে কৃষক যাতে কোন ক্ষতির সম্মুখিন না হন তার জন্য তারা সজাগ রয়েছেন। একই সঙ্গে যদি ক্ষতি হয় তবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

ঘূর্ণিঝড় আকভান: অতিবৃষ্টিতে বালিয়াকান্দির কৃষকের চোখে দুশ্চিন্তা

আপডেট সময় ০২:১৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬