ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী Logo আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো:মিয়া গোলাম পরওয়ার Logo সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের শাহাদাত বার্ষিকী আজ Logo তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে Logo স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী Logo সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী Logo কে এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার Logo বিক্রির মেয়াদ পেরিয়ে গেলেও কি ডিম খাওয়া নিরাপদ?

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের শাহাদাত বার্ষিকী আজ

২০১৫ সালের ২২ নভেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসের পাতায় দখল নিয়েছেন এমন দুজন রাজনৈতিক নেতা, যাদের এই দেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না। ইতিহাসের এ দুই উজ্জ্বল নক্ষত্র হলেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তাদের বিচারের নাটক সাজিয়ে হত্যা করে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা। ‘এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে।’ হ্যাঁ ঠিক ১১ বছর আগে এ মন্তব্য করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। এই ট্রাইবুনালে সাজানো মামলায় ২০১৫ সালের ২২ নভেম্বর তার এবং জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলায় মৃত্যুদ- কার্যকর করে ফ্যাসিস্ট হাসিনা সরকার। উল্লেখ্য, একই ট্রাইবুনাল এবার আর সাজানো মামলা নয়, সদ্য সংঘটিত জুলাই-আগস্ট বিপ্লব ২০২৪-এ নৃশংসতায় হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ার পর গত ২০২৪ সালের ১৭ নভেম্বর সোমবার তাদের ফাঁসির আদেশ দিয়েছেন। তার এ কথা সত্যে পরিণত হয়েছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্ম ১৩ মার্চ ১৯৪৯ সালে। তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশে জাতীয় সংসদের সংসদ ও আইনবিষয়ক সংসদীয় কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে একটি সুপরিচিত নাম। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা, জোটনির্ভর রাজনীতির প্রবর্তন এবং চারদলীয় জোট প্রতিষ্ঠায় ঐতিহাসিক অবদান রাখার জন্য আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাজনীতি সচেতন মানুষের নিকট একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১ জানুয়ারি। তিনি তার পিতা, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল আলীর কাছে প্রাথমিক শিক্ষা লাভ করেন। একজন ধর্মীয় নেতা ও আধ্যাত্মিক পুরুষ হিসেবে মাওলানা আব্দুল আলীকে আজও ফরিদপুরসহ গোটা অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি শুধু ধর্মীয় নেতাই ছিলেন না, বরং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ১৯৬২-৬৪ সাল পর্যন্ত প্রাদেশিক পরিষদের সদস্যও (এমপিএ) নির্বাচিত হয়েছিলেন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ২০০১ সালের ১০ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন এবং মন্ত্রী হিসেবে সফলতার সাথে ৫ বছরের মেয়াদ সম্পন্ন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের শাহাদাত বার্ষিকী আজ

আপডেট সময় ০৯:২৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬