ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া Logo আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল Logo নগরকান্দায় আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের প্রতিবাদ ও কর্মী সভা Logo ইউটিউব দেখে ইয়াবা তৈরির কৌশল রপ্ত:পটিয়ার আকিব গ্রেফতার Logo লোহাগাড়ায় যুব সম্মেলন Logo শ্রীমঙ্গলে হাইল হাওরের বুকে লাল শাপলার সমারোহ, মুগ্ধ দর্শনার্থীরা Logo আগৈলঝাড়ায় বিএনপি’র বিশেষ বর্ধিত সভা Logo কলমাকান্দার খারনইয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২৫৪ জন Logo বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে শুরু রাস মেলা Logo সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ জনদুর্ভোগ চরমে

কলমাকান্দার খারনইয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২৫৪ জন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী খারনই এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত খারনই বিওপি সংলগ্ন খেলার মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে তিনজন চিকিৎসক নারী, পুরুষ ও শিশুসহ ২৫৪ জনকে চিকিৎসাসেবা দেন। তাঁদের মধ্যে ৭৭ জন পুরুষ, ১৩৫ জন নারী ও ৪২ জন শিশু। এ সময় ৫৪ গ্রুপের বিভিন্ন ধরনের ওষুধ বিতরণের পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষাও করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি, সংশ্লিষ্ট কোম্পানি ও বিওপি কমান্ডার, বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় বিজিবির এ উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া

কলমাকান্দার খারনইয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২৫৪ জন

আপডেট সময় ০২:০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬