চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার তৌহিদুল আলম আকিবকে ২ পিস ইয়াবা ট্যাবলেট ও তৈরির মেশিনসহ আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। সে উপজেলার কুলাগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাজার গেইট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। রবিবার সন্ধ্যায় চান্দগাঁও থানা পুলিশ এতথ্য জানায়। পুলিশ জানায়, শনিবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করাকালীন আসামি তৌহিদুল আলম আকিবকে দেহ তল্লাশি করে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, তার বর্তমান ঠিকানার বাসায় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আভিযানিক দল আসামিকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশস্থ আসামির বর্তমান ঠিকানার বাসা সাজেদা ম্যানশনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে ১টি মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন ও ইয়াবা তৈরির সরঞ্জাম কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথল সহ ইয়াবার সাইজ যন্ত্র ১টি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় সে ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে এবং নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন ক্রয় করে তার বর্তমান ঠিকানার ভাড়া বাসায় স্থাপন করে। যার আনুমানিক মূল্য ১,৭০,০০০/-(এক লক্ষ সত্তর হাজার) টাকা।পরবর্তীতে ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ শিরোনাম
ইউটিউব দেখে ইয়াবা তৈরির কৌশল রপ্ত:পটিয়ার আকিব গ্রেফতার
-
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় ০২:০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















