ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিল সুনামগঞ্জ জেলা পরিষদ Logo জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমীন হত্যামামলায় গ্রেফতারী পরোয়ানা জারী Logo ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন Logo নবীনগর প্রেসক্লাবের ৪০তর্ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার যাচাই সম্পর্কিত খুলনায় কর্মশালা Logo চিতলমারীর অন্তরালে পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা Logo মতলব উত্তরে সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় Logo নাজিরপুরের কবিরাজবাড়ী বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদে মানববন্ধন Logo কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও Logo ককটেল হামলা, অভয়নগরে গুলি শার্শায় অস্ত্রের ব্যারেল ও গুলি উদ্ধার, নাশকতার অভিযোগে আটক ২৬

ককটেল হামলা, অভয়নগরে গুলি শার্শায় অস্ত্রের ব্যারেল ও গুলি উদ্ধার, নাশকতার অভিযোগে আটক ২৬

যশোরে রাত বারোটার দিকে একের পর এক ককটেল বিস্ফোরণ, ফাঁকা গুলি ছোড়া ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত রোববার (২২ নভেম্বর) রাতে শহরের পুরাতন কসবা ও পোস্ট অফিসপাড়ায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। একই রাতে অভয়নগরের রানাগাতী গ্রামে বিভিন্ন স্থানে সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এর আগে শার্শার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওয়ান শুটারগানের ব্যারেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এসব ঘটনার মধ্যে নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা গেছে, রোববার রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে শহরের পুরাতন কসবা এলাকার কয়েকটি বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ঘোষপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ভাই আব্দুস সাত্তার চাকলাদারের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় সিঁড়িঘরের একটি কাচ ভেঙে যায়। ওই বাড়ির সামনে থাকা এক নারী জানান, রাত ১২টার পর তিনি চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একই এলাকার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর বাড়িতেও হামলার খবর পাওয়া গেলেও সেখানে কোনো আলামত দেখা যায়নি। ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের বাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। সেগুলোর কয়েকটি পাশের বাড়ির দেয়ালে আঘাত করে বিস্ফোরিত হয়। বিপুলের ভাই অ্যাডভোকেট কামাল হোসেন পলাশ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখে সাদা মাস্ক পরা এক যুবক পরপর পাঁচটি ককটেল ছোড়ে। বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হয়। পরে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে হামলার দৃশ্য দেখতে পান তাঁরা। এদিকে শহরের পোস্ট অফিসপাড়ার মুন্সি মিনহাজ উদ্দিন সড়কে মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে জানালার কাচ ভেঙে যায়। একই এলাকায় সাবেক কাউন্সিলর হাজী সুমনের বাড়ির সামনে অবস্থিত লাবিস্তা রেস্টুরেন্টেও বিস্ফোরণ ঘটানো হয়। পরপর বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। রোববার রাত থেকেই কয়েকজন আওয়ামী লীগ নেতা তাঁদের ফেসবুকের ভেরিফায়েড পেজে বিভিন্ন বাড়িতে ককটেল হামলার তথ্য প্রচার করেন। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের বাড়িতে হামলার কথা বলা হলেও এসব দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমের নির্দেশে পুলিশের বিভিন্ন ইউনিট শহরের বিভিন্ন এলাকায় অভিযান ও তৎপরতা জোরদার করে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশিদ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মো. বদরুজ্জামান মোল্লাসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, শহরের কয়েকটি স্থানে ককটেল নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ি ও লাবিস্তা রেস্টুরেন্টের সামনে বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এসব ঘটনায় কেউ আহত হননি। অন্যদিকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের বিভিন্ন স্থানে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গ্রামের ওহাব আলী শেখের (৮০) বাড়ির ছাদের ওপর দিয়ে দুই রাউন্ড, রানাগাতী ভূমি অফিসের পাশের আকরামের চায়ের দোকানের কাছে এক রাউন্ড এবং বালুর মাঠে চার রাউন্ড গুলি ছোড়া হয়। এর আগে গত ১৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ওহাব আলী শেখের বাড়িতে গুলি ছুড়ে তাঁকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। এ ঘটনায় তিনি বুলেট(৩৫) নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। মামলাটি চলমান রয়েছে। পূর্ববিরোধের জেরে আতঙ্ক সৃষ্টি করতে নতুন করে গুলি ছোড়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান জানান,কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এদিকে রোববার সকাল সোয়া ১০টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা (জামতলা) গ্রামের ইয়াকুব মোল্লার পরিত্যক্ত বসতবাড়ির চালা থেকে একটি ওয়ান শুটারগানের ব্যারেল ও দুই রাউন্ড জং ধরা ৯ এমএম গুলি উদ্ধার করা হয়। শার্শা থানার ওসি শামিমুল হক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে এসআই নয়ন কুমার ঢালী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যান। পরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রের ব্যারেল ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় এসআই নয়ন কুমার ঢালী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় মামলা করেছেন। এদিকে নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে রোববার যশোরের নয়টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে আটক করেছে। পুলিশের মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি থানা পুলিশের হাতে রয়েছেন ছয়জন। তাঁদের একজন এজাহারভুক্ত আসামি, বাকি পাঁচজনের নাম বিভিন্ন মামলার তদন্তে উঠে এসেছে। এজাহারভুক্ত আসামি কামাল হোসেন পর্বত যশোর শহরের পুরাতন কসবা আমতলা এলাকার মৃত জমিরুল ইসলামের ছেলে। তিনি জেলা যুবলীগের শহর কমিটির সাবেক সভাপতি। অন্য পাঁচজন হলেন ফেরদৌস হোসেন, মুরাদ হোসেন মিলন, একলাস, আলম খন্দকার ও আনসার হোসেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, পুরাতন কসবা শহীদ মিনার এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি কামাল হোসেন পর্বত। তাঁকে ওই মামলায় আদালতে পাঠানো হবে। অন্য পাঁচজনকেও পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিল সুনামগঞ্জ জেলা পরিষদ

ককটেল হামলা, অভয়নগরে গুলি শার্শায় অস্ত্রের ব্যারেল ও গুলি উদ্ধার, নাশকতার অভিযোগে আটক ২৬

আপডেট সময় ০৮:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬