নড়াইলের কালিয়া উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদ ও কালিয়া পৌরসভার প্রশাসক মোঃ জিন্নাতুল ইসলাম। এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম। তাঁদের এ সৌহার্দ্যপূর্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কালিয়ায় নতুন কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সাজ্জাদ হোসেনের দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন কর্মস্থলে তাঁর সফলতা ও দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ শিরোনাম
কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও
-
গোলাম মোরশেদ শেখ (কালিয়া) নড়াইল - আপডেট সময় ০৮:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- 14
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















