ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিল সুনামগঞ্জ জেলা পরিষদ Logo জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমীন হত্যামামলায় গ্রেফতারী পরোয়ানা জারী Logo ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন Logo নবীনগর প্রেসক্লাবের ৪০তর্ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার যাচাই সম্পর্কিত খুলনায় কর্মশালা Logo চিতলমারীর অন্তরালে পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা Logo মতলব উত্তরে সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় Logo নাজিরপুরের কবিরাজবাড়ী বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদে মানববন্ধন Logo কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও Logo ককটেল হামলা, অভয়নগরে গুলি শার্শায় অস্ত্রের ব্যারেল ও গুলি উদ্ধার, নাশকতার অভিযোগে আটক ২৬

চিতলমারীর অন্তরালে পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা

বাগেরহাটের চিতলমারীতে ‘চিতলমারীর অন্তরালে’ পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে বিশেষ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মেচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২২) নভেম্বর সন্ধ্যা ৬ টায় উপজেলা অডিটরিয়াম ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চিতলমারীর অন্তরালে পত্রিকার সম্পাদক মো. একরামুল হক মুন্সীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলার বিদায়ী ইউএনও খাদিজা আক্তার, বিশেষ অতিথি ছিলেন, চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব (ঠান্ডু), সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেত্রী রুনা গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, লেখক ও সাংবাদিক পংকজ মন্ডল, প্রেসক্লাব মোল্লাহাট এর সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান। এছাড়া এলাকার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সমাজে অসামান্য অবদান রাখার জন্য সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন স্তরে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অতিথিরা আলোকিত মানুষ হবার জন্য সকলকে আহবান জানান। পাশাপাশি সাহিত্যচর্চা ও সৃজনশীল কাজে অংশ নেওয়ার জন্য তরুন প্রজন্মকে এগিয়ে আসার জন্য অভিমত ব্যক্ত করেন।
এ সময় চিতলমারীর অন্তরালে পত্রিকার সম্পাদক মো. একরামুল হক মুন্সী তার সমাপনী বক্তব্যে জানান, চিতলমারীর অন্তরালে পত্রিকার দীর্ঘ একযুগের পথচলায় পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছি। একযুগ পুর্তি উপলক্ষে আমাদের সাহিত্য সাময়িকী প্রকাশের জন্য যারা লোখা দিয়ে দিয়েছেন, বিজ্ঞাপন দিয়েছেন ও নানাভাবে প্রকাশনায় সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিল সুনামগঞ্জ জেলা পরিষদ

চিতলমারীর অন্তরালে পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা

আপডেট সময় ০৮:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬