ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ Logo বাউফলের মেয়ে বিথি কর্মকার বন্যার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন Logo কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা Logo কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ Logo কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে গোপনে নিয়োগের পাঁয়তারা, ৩ পদে ৬০ লাখ টাকা লেনদেনের অভিযোগ Logo উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নগদ অর্থসহ সাতটি ঘর ভস্মীভূত Logo মাদ্রাসা ভবন হস্তান্তরের আগেই ফাটল, নির্মাণকাজ প্রশ্নের মুখে Logo কালিয়াকৈরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ Logo ঢাকায় ৫ ডিসেম্বর সফটওয়্যার টেস্টিং সম্মেলন, আসছেন আইএসটিকিউবির সভাপতি Logo বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব

মাদ্রাসা ভবন হস্তান্তরের আগেই ফাটল, নির্মাণকাজ প্রশ্নের মুখে

দূর থেকে দেখলে মনে হবে আধুনিক নকশায় নির্মিত দৃষ্টিনন্দন একটি একাডেমিক ভবন। নতুন রং, আকর্ষণীয় নকশা ও সাজানো প্রবেশমুখ সহজেই নজর কাড়ে। কিন্তু কাছে গেলেই বেরিয়ে আসছে নির্মাণকাজের নানা ত্রুটি। ভবনের মেঝে, প্রবেশমুখ ও বারান্দার অন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নি¤œমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে। অথচ এখনো ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এ অবস্থায় নির্মাণকাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক ভবনে এমন চিত্র দেখা গেছে। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীলদের যোগসাজশে নি¤œমানের কাজ করায় হস্তান্তরের আগেই ভবনে ফাটল ও নানা ত্রুটি দেখা দিয়েছে। রোববার (২৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য রং করা ভবনটির বাইরের অংশ বেশ আকর্ষণীয় হলেও ভেতরে ও প্রবেশমুখে রয়েছে নানা ত্রুটি। প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে সেখানে ফাটল তৈরি হয়েছে। বারান্দার বিভিন্ন স্থানেও ফাটল দেখা গেছে। প্রতিটি কক্ষের দরজায় ফাটল রয়েছে। কয়েকটি দরজার কাঠ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া মেঝেতে মোজাইক নির্মাণে পাথর ও সিমেন্টের পরিমাণ কম ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে সামান্য চাপ দিলেই তা খসে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। দরপত্রে ৫ শতাংশ কম দরে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, একতলা একাডেমিক ভবনটির চারতলা ভিত্তি নির্মাণ, স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল। কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয় ১২ মাস। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। প্রায় দুই বছর পর চলতি মাসে নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ফাটল ও নির্মাণত্রুটি দেখা দেওয়ায় ভবনের স্থায়িত্ব এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করে বলেন, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীলদের যোগসাজশে নি¤œমানের কাজ করা হয়েছে। ফলে ভবন হস্তান্তরের আগেই বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। শিক্ষার্থীর অভিভাবক খাইরুল ইসলাম বলেন, একাডেমিক ভবন নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতেই বোঝা যায়, কতটা নি¤œমানের কাজ করা হয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে। তাই ভবনটি হস্তান্তরের আগে কারিগরি পরীক্ষা করার জোর দাবি জানাচ্ছি। তা না হলে এ ভবনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যাবে। গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, তাদের গ্রামের এই মাদ্রাসায় একটি নতুন ভবন নির্মাণ ছিল দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ভবনেই এখন ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বে অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি। মাদ্রাসার শিক্ষিকা মোছা. মমতাজ বেগম বলেন, ভবনের পলেস্তারা করার সময় ঠিকাদারের লোকজন অল্প পরিমাণ সিমেন্ট ব্যবহার করছিলেন। তখন প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। এখন দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ভবনের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি মাদ্রাসার বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাজাহারুল ইসলামকে জানানো হয়েছে। ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ভবনের ফাটলের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ফাটলগুলো আবার মেরামত করে দেওয়া হবে। ভবন নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে পরে সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান। মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। সাংবাদিকের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে দেখবেন। এ বিষয়ে বক্তব্য জানতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে গত দুই দিন ধরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় এবং খুদে বার্তা পাঠানো হয়। তবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯

মাদ্রাসা ভবন হস্তান্তরের আগেই ফাটল, নির্মাণকাজ প্রশ্নের মুখে

আপডেট সময় ০২:০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬