ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়তে তুলতে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান Logo প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ Logo বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতির অন্যরকম দিন Logo ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল Logo আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় তিন দফা দাবি Logo কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে বর্তমান সরকার-ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কর্মসূচির উদ্বোধন Logo বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন Logo চিতলমারীতে দখলকৃত দোকানঘর ফিরে পেতে সাংবাদ সম্মেলন
ভোলা- ২ এর এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ

স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়তে তুলতে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান

ভোলা- ২ এর এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ কর্মসূচি পালিত হয়েছে। এসময় তিনি সমাজের সর্বস্তরের লোকদের স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়তে তুলতে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়েছেন। এ কর্মসূচিতে এমপি হাফিজ ইব্রাহিমের সাথে ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সদস্যরা।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) উপজেলার কুঞ্জেরহাট ডিটিএম স্কুল মাঠ এবং বিদ্যালয়ের পাশের একটি খালে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে খালের ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করা হয়। পাশাপাশি বিদ্যালয় মাঠ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করার কার্যক্রম চালানো হয়।
এ আয়োজনে ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম এবং ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. মো. শামীম রহমানের সম্পৃক্ততা ও সহযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাব আলী, কাজী ইকবাল, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
অভিযানে ছাত্রদল, বিডি ক্লিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি, রোভার স্কাউট, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তাঁরা সম্মিলিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে কাজ করেন।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, খাল-বিল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সাময়িক অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণ। প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।
এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ততা ও সহযোগিতার জন্য ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম এবং জেলা প্রশাসক ডা. মো. শামীম রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী ছাত্রদল, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট, সিপিপি, রোভার স্কাউট, জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সচেতন মহলের প্রত্যাশা, এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত থাকলে বোরহানউদ্দিনকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গুর ঝুঁকিমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ০৯:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬