পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদর ইউনিয়নের কবিরাজবাড়ী বাজারে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগের দেওয়া আগুনে ৫ দোকান পুরে ছাই; দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি। জানা গেছে, ১৭ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে ব্যবসায়ী মোস্তফা মাঝি, আরাফাত মাঝি, শাহীন সহ ৫ব্যবসায়ীর মুদি-মনোহারি, মুরগির দোকান, অটো রিকশা গ্রেজ, পার্টস এর দোকান সহ ১টি ছিট কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ভুক্তভোগী মোস্তফা মাঝি, শাহীন ও আরাফাত মাঝি এ প্রতিনিধিকে জানান, প্রতিদিনের ন্যায় ঐ দিনও আমরা রাত্র ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে গিয়ে ঘুমাই। সেই সুযোগে বাজারের পাহাদারদের জিম্মি করে রাত্র অনুমান ২:০০ টার দিকে নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগের একটি সন্ত্রাসী বাহীনি ২টি মোটরসাইকেল ও ১টি সাদা প্রাইভেট কারে এসে দেশকে অস্থিশীল পরিস্থি সৃষ্টি করার লক্ষ্যে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পাহাড়াদার দের সংবাদে মোস্তফা মাঝি সহ দোকান মালিগণ এবং স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করলেও দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের ভয়ে কাছে যেতে পারে নাই, এ সময় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগাযোগ করা হলে একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। উপস্থিত জনতা ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতার আসনে বসে ১৬ বছর দেশের মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলেছে, তাতেও ক্ষান্ত হয়নি, আবারও দেশের বাইরে বসে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করতে বাংলাদেশে ঘাপটি মেরে থাকা তার পোষা বাহীনি দিয়ে সাধারণ মানুষের মাঝে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। একই রাতে নাজিরপুর উপজেলা শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদ ভবনেও প্রেট্রোল দিয়ে আগুন দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা, যা ইউনিয়ন পরিসদের সিসি টিভি ফুটেজ থেকে দেখা যায়। এ বিষয়ে নাজিরপুর থানার অফিসারইনচার্জ তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি নিশ্চিত করে বলেন যে, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরানোর সিসি টিভি ফুটেজ পাওয়া গেছ, দুইটি ঘটনা একই সুতায় গাথা বলে মনে হচ্ছে। অচিরেই এই অপরাধীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে, পুলিশ প্রশাসন এ বিষয়ে তৎপর আছে। এ বিষয় নিয়ে ১৮ই নভেম্বর দুপুর ১২টায় নাজিরপুর উপজেলা কৃষি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমার সভাপতিত্বে জরুরী আইন-সৃঙ্খলা মিটিং হয়েছে, মিটিংএ সরকারদলীয় এবং বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রশাসনকে সহযোগীতা করার আশ^াস প্রদান করেন এবং প্রশাসনও জনগণের নিরাপত্তার জন্য জনগণের পাশে থাকবেন বলে আশ^স্থ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আহসান হাবিব এবং নাজিরপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই
-
আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর - আপডেট সময় ১২:৪৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















