”ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ব্যারিস্টার হাফিজ হাসপাতালে অবস্থিত পিরোলী ভিশন সেন্টারের উদ্যোগে বুধবার (১৮ নভেম্বর) পিরোলীস্থ হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে এ বিষেশ কার্যক্রমের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিরোলী ভিশন সেন্টারের চিকিৎসক ডা: আফরোজা আফরিন ও ডাক্তার পপি আক্তার মোট ১৪৭ জনকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন। এর মধ্যে ৯ জন পুরুষ ও ১৫ জন মহিলাকে ডায়াবেটিস শনাক্ত করা হয় এবং ৭ জন পুরুষ ও ২৭ জন মহিলাসহ মোট ৩৪ জনকে ছানীজনিত রোগী হিসাবে নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের আগামী রোববার (২৯ নভেম্বর) বিনামূল্যে অপারেশন ও লেন্স সংযোজনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হবে বলে পিরোলী ভিশন সেন্টারের সমন্বয়কারী মো. কামাল হোসেন জানিয়েছেন। এ কার্যক্রম শুরুর পূর্বে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের ঝুঁকি সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সময়মতো রোগ শনাক্ত ও নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া, দ্রুত পরীক্ষা করা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের উপর গুরুত্বারোপ করে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও চিকিৎসকদের অংশগ্রহণে একটি রেলী বের হয়। এ সময় হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্থানীয় পর্যায়ে বিনামূল্যে এ ধরনের চিকিৎসাসেবা ও সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি ডায়াবেটিস ও চোখের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের ঝুঁকি সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সময়মতো রোগ শনাক্ত ও নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করাই এ দিবসের মূল উদ্দেশ্য। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যা নিয়ন্ত্রণে অবহেলা করলে হৃদ্?রোগ, কিডনি জটিলতা, দৃষ্টিশক্তি হ্রাসসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ডায়াবেটিসজনিত চোখের জটিলতা প্রতিরোধে নিয়মিত চোখ পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংবাদ শিরোনাম
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান
-
গোলাম মোরশেদ শেখ (কালিয়া) নড়াইল - আপডেট সময় ০১:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















