ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় Logo বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান Logo তাড়াশে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান Logo ভিত্তিহীন অভিযোগ ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান যুব নেতা ও মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত অনুমোদনে চাঁদপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ বাহার দায়িত্ব পেয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে শাহ আলম লস্কর বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। দলের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনির্বাচিত নেতৃবৃন্দকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। শাহ আলম লস্কর আরও বলেন, মতলব উত্তরসহ চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। নবীন ও প্রবীণ নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বজায় রেখে এগিয়ে যেতে হবে। তাহলেই চাঁদপুর জেলায় জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে। পরিশেষে শাহ আলম লস্কর মতলব উত্তর উপজেলাসহ গজরা ইউনিয়নের সর্বস্তরের যুবদল নেতাকর্মীদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নে আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময়

চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

আপডেট সময় ১২:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬