ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় Logo বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান Logo তাড়াশে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান Logo ভিত্তিহীন অভিযোগ ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন

নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর নিজ কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদাররা। অভিযোগ সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ না করেই বিল দাবি করেন মেসার্স মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার মো. মিঠু শেখ। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম বিল প্রদানে সম্মতি দেননি। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে নিজ কার্যালয়ে ঠিকাদার মিঠু শেখ তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্বাহী প্রকৌশলী। ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঠিকাদার মো. মোক্তার হোসেন, হাসান ইমাম (লিটন), প্রবীর গুহ রিন্টুসহ অনেকে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময়

নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন

আপডেট সময় ১২:৫৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬