মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

৯ই ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি, কমতে পারে শুল্ক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে আগামী ৯ই ফেব্রুয়ারি। ওয়াশিংটনের আরোপিত ‘পাল্টা শুল্ক’ হ্রাস এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এদিন চূড়ান্ত চুক্তিতে বসছে দুই দেশ। এর আওতায় মার্কিন তুলায় তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পাশাপাশি বোয়িং বিমান কেনা ও জ্বালানি আমদানির মতো বড় বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে। রোববার সচিবালয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রসঙ্গত, বাংলাদেশের পণ্যের ওপর প্রথমে ৩৭ শতাংশ এবং পরে ৩৫ শতাংশ ‘পাল্টা শুল্ক’ ঘোষণা করে আলোচনার সুযোগ রেখেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে তৃতীয় দফার আলোচনা শেষে গত ৩১শে জুলাই পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা হয়। তবে এ জন্য দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতিসহ বাংলাদেশকে বেশ কিছু ছাড় দিতে হয়।
বাণিজ্য সচিব জানান, চুক্তির খসড়া প্রস্তুত এবং স্বাক্ষরের অনুমোদন চেয়ে সামারি পাঠানো হয়েছে। ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৩৫ শতাংশ ‘পাল্টা শুল্ক’ আলোচনার মাধ্যমে গত ৩১শে জুলাই ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। তবে এই হার আরও কমানোর সম্ভাবনা রয়েছে। সুবিধা পেতে বাংলাদেশকে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিতে হয়েছে। এর অংশ হিসেবে আগামী কয়েক বছরে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনা, জ্বালানি তেল, এলএনজি, গম এবং তুলা আমদানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।

এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে কাজ করছে। সচিব জানান, আগামী ৬ই ফেব্রুয়ারি জাপানের সাথে এফটিএ স্বাক্ষরিত হবে এবং দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের এফটিএ নিয়ে উদ্বেগের কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, পোশাক খাতে বাংলাদেশের সক্ষমতা রাতারাতি অন্য কেউ অর্জন করতে পারবে না। এছাড়া মার্কিন তুলা ব্যবহারের মাধ্যমে তৈরি পোশাকে বিশেষ শুল্ক সুবিধা (কিউমুলেশন বেনিফিট) পাওয়ার আশা করছে ঢাকা।

রপ্তানি প্রবৃদ্ধির নেতিবাচক হার প্রসঙ্গে সচিব বলেন, বিশ্ববাণিজ্যে ৩.৭ শতাংশ ঘাটতি থাকলেও বাংলাদেশের প্রভাব ১.৬ শতাংশের মতো, যা বৈশ্বিক গড়ের চেয়ে ভালো। যুক্তরাষ্ট্রের তুলা আমদানির পরিমাণ ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, যা শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পথ সুগম করবে। বাণিজ্য সচিব স্পষ্ট করেন যে, বোয়িং বিমান কেনার বিষয়টি আলোচনার কাঠামোগত রূপে থাকলেও এই বাণিজ্যিক চুক্তিতে কোনো যুদ্ধবিমান বা সামরিক ইস্যু অন্তর্ভুক্ত নয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com