শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।
এর আগে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।