মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

আবারও নেইমারের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

চোট যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এবার মাংসপেশির ক্লান্তির কারণে বুধবারের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তার। এতে করে ধাক্কা লাগলো ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল দলে ফেরার সম্ভাবনায়।
নেইমারের ক্লাব সান্তোস এফসি জানিয়েছে, তার না খেলার বিষয়টি মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। যদিও সময়টা খুবই অস্বস্তিকর। কেননা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি রিও ডি জেনেইরো থেকে সাও পাওলোতে গিয়েছিলেন মাঠে বসে নেইমারের খেলা দেখতে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং জাতীয় দলের টেকনিক্যাল কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, বুধবারের ম্যাচে নেইমারের না খেলার সিদ্ধান্ত সিবিএফ ও আনচেলত্তির মধ্যে বিস্ময় ও হতাশা তৈরি করেছে। কারণ তারা কাছ থেকে নেইমারের পারফরম্যান্স মূল্যায়ন করতে চেয়েছিলেন।
আনচেলত্তি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, কেবল সম্পূর্ণ ফিট এবং ব্রাজিল দলের শারীরিক চাহিদা পূরণ করতে সক্ষম খেলোয়াড়দেরই তিনি দলে নেবেন।
মিরোসোলের বিপক্ষে ম্যাচটি মিস করায় ১৬ মার্চ ঘোষিত হতে যাওয়া জাতীয় দলের স্কোয়াডে জায়গা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন নেইমার। ওই দল আগামী ২৬ ও ৩১ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে। অথচ একদিন আগেই খবর বেরিয়েছিল, নেইমারকে বিবেচনায় রাখা হচ্ছে দুই প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডে।
নেইমারের খেলা না হলেও আনচেলত্তি তার নির্ধারিত সফর বাতিল করছেন না, যাতে করে মনে না হয় তিনি কেবল নেইমারের খেলা দেখতেই সেখানে গিয়েছিলেন। যদিও সফরের প্রধান উদ্দেশ্য ছিল সেটিই।
উল্লেখ্য, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। ১২৮ ম্যাচে তার নামের পাশে গোল ৭৯টি। তবে চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com