আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই প্রতিপাদের আলোকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে-বুধবার বেলা ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে-নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার। স্বাগত বক্তব্য রাখেন-মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা, জামায়াতের উপজেলা আমির ডা: জাকির হোসেন, মো: খালিদ হাসান মিল্টন, ঢাকা আহসানিয়া মিশন এর প্রতিনিধি সালমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের যুব-যুবতী মহিলারা অংশ নেয়। বক্তারা নারীর অধিকার রক্ষায় এবং নারী ও শিশু কন্যার সুরক্ষার জন্য সকল নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।