মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের চার বারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল (১১/০৩/২৬) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মো. আশরাফ হোসেন রুবেলর পরিচারনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা আমজাদ হোসাইন আশরাফী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আবু সায়েদ, হাজী শাহাবুদ্দিন, মাইনউদ্দিন আহমেদ, মফিজুর রহমান মুকুল, হযরত আলী প্রমূখ। । আলোচনা সভায় উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে প্রায় ছয় হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবীনগর এস আর মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি বেলায়েতউল্লা মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com