ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নগরকান্দা প্রেসক্লাবের হল রুমে প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, উপজেলা প্রকৌশলী রেজোয়ান খান নাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, মহেন্দ্র নারায়ণ একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, সাবেক সভাপতি শামচুল হুদা হুদু, সাবেক সভাপতি বোরহান আনিস, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সিনিয়র সহ- সভাপতি বিলায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এহসানুল হক মিয়া, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- মাইটিভি জেলা প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক খোলাচোখ প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নিজাম নকিব, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ, আনন্দ টিভি প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা তুহিন, দৈনিক ফরিদপুর কন্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান পান্নু, স্টার নিউজ প্রতিনিধি আরিফুজ্জামান হিমোন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাসির হোসেন, জাকির হোসেন জাকারিয়া, শহিদুল ইসলাম শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়,দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ খালিদ হোসাইন।