মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুরের ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে করা হয়েছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকী। বুধবার (১১ মার্চ) বিকেলে ইসলামপুর অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, মানবসেবা ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন সরকার যদি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই সরকারকে সহযোগিতা করবে। আর যদি অন্যায়-জুলুম করে, তাহলে জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত। এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহ কাফি, উলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী মোঃ মনির হোসেন, জামায়াত নেতা অ্যাডভোকেট আলী হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুর রহমান এবং উপজেলা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবিব জিহাদসহ স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com