১৫ মার্চ, ১৯৬২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তাদের স্বার্থ রক্ষার বিষয়ে বক্তৃতা দেন। নিরাপত্তার অধিকার, তথ্যপ্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার-ভোক্তাদের এ চারটি মৌলিক অধিকার সম্পর্কে তিনি আলোকপাত করেন যা পরবর্তীতে ভোক্তা অধিকার আইন নামে পরিচিতি পায়। ১৯৮৫ সালে জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘ ভোক্তা অধিকার রক্ষার নীতিমালায় কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে আরো বিস্তৃত করে অতিরিক্ত আরো আটটি মৌলিক অধিকার সংযুক্ত করা হয়। এরপর থেকেই কনজুমার্স ইন্টারন্যাশনাল এ সকল অধিকারকে সনদে অন্তর্ভুক্ত করে। কেনেডি’র ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে ১৫ মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে উদ্যাপন করে আসছে। তারই ধারাবাহিকতা রক্ষার্থে মধুপুরে জাতীয় ভোক্তা দিবসে পালন করা হয়। ব্যানারে ফেস্টুন হাতে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুস সাদাত নোমান। উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মেজবাহ উদ্দিন ও আব্দুল হামিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসাইন নাজমুল হক মোমেনুল ইসলাম ডঃ নজরুল ইসলাম ও মধুপুর প্রেসক্লাব এবং জাতীয় সংবাদ দিক সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।