মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

সকাল ৯টায়ও তালাবদ্ধ পরিবার পরিকল্পনা কার্যালয়, সেবা থেকে বঞ্চিত মানুষ

সোহাগ ইসলাম নীলফামারী
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেন না উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারীরা। রমজান মাসে নতুন সময়সূচী অনুযায়ী সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও তারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকছেন না বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ স্থানীয়দের। রোববার সকাল ৯টায় ওই কার্যালয়ের সামনে অবস্থানকালে দেখা গেছে ৯:২৪ মিনিট পর্যন্ত অফিসে তালা ঝুলছে। এসময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পরিবার পরিকল্পনার ক্নিনিক্যাল সাইডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রবিউল ইসলাম ওই কার্যালয়ের উপজেলা পঃপঃ সহকারী(প্রাক্তন টিএফপিএ) মাসুম রেজাকে ফোন দিলে তিনি ভ্যান চালক আব্দুর রাজ্জাক নামের এক ব্যাক্তিকে অফিসের তালা খুলে দেওয়ার জন্য নির্দেশ দেন। পরে ওই কার্যালয়ে প্রবেশ করে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে,ওই কার্যালয়ে ১জন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ৩জন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী(প্রাক্তন টিএফপিএ)সহ ১জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কর্মরত রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু আজকে নয়,পঃ পঃ কার্যালয়ের এমন দৃশ্য নিত্য নৈমিত্তিক ব্যাপার। সরকার নির্ধারিত সময়ে (সকাল ৯টা) উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই তার দফতরে উপস্থিত হন। অথচ এখানকার কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসেন খেয়াল-খুশি মতো। তাদেরকে যথাসময়ে না পাওয়ায় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ভোগান্তি পোহাচ্ছেন। অবিলম্বে এ ধরনের সরকারি দায়িত্ব পালনে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এছাড়াও এখানে কর্মরত উপজেলা পঃপঃ সহকারী (প্রাক্তন টিএফপিএ)আশিকুর রহমান ইতিপূর্বে নীলফামারী উপ-পরিচালকের কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালনকালে সহকর্মীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায় বলেন, আমি জেলার পাশাপাশি কিশোরগঞ্জ উপজেলায় অতিরিক্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। সেখানে সপ্তাহে ২দিন দায়িত্ব পালন করি। সঠিক সময়ে অফিসে উপস্থিত না থাকার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com