মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এতে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অন্যদিকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ‘মজিদ-নাহার ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৫০০টি দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। এতে সভাপতিত্ব করেন মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ এম জাকারিয়া। রমজান মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে উপস্থিত অতিথিরা প্রশংসনীয় বলে উল্লেখ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com