মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘœ করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে। তিনি বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘ঈদযাত্রায় ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। অনেকে ঈদের আগের দিন রওয়ানা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারেন না।’
তিনি জানান, এ বছর ঈদযাত্রা নির্বিঘœ করতে যাত্রী হয়রানি বন্ধ, টিকিটের অতিরিক্ত মূল্য আদায় রোধ এবং সড়কে যানজট কমাতে সরকারের পক্ষ থেকে সমন্বয় সভা করা হয়েছে।
তিনি আরও জানান, সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে। অনেক সময় চালক ও হেলপাররা ট্রাফিক আইন মানেন না। তারা সচেতন হলে যানজট অনেকাংশে কমানো সম্ভব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টার্মিনালকেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই এখানে আছে। এজন্য ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে।’
রাজধানীতে নানা স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে তিনি বলেন, ঢাকা শহরের ভেতর দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করবো।
পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com