মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সরকার দলমত নির্বিশেষে সহায়তা পাওয়ার মতো প্রকৃত যোগ্য মানুষদের পাশে থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেছেন, এই সরকার শুধু বিএনপির নয়, যারা ভোট বিএনপিকে দেয়নি তারাও এই সরকারের অংশ। আমাদের দল করুক বা না করুক, যারা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তারাই সরকারের সহায়তা পাবেন।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত প্রায় ৫০০ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী।
সূত্রাপুর এলাকা ঢাকা-৬ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত এবং ইশরাক হোসেন এই আসনের সংসদ সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কথা সরকার ভুলে যায়নি। তাদের সহায়তার পরিধি ধীরে ধীরে আরও বিস্তৃত করা হবে।
সরকারের বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি নিয়ে যারা সমালোচনা করেন, তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারের ইতিবাচক উদ্যোগগুলো সাধারণ মানুষের কল্যাণেই নেওয়া হয়েছে। এসব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঈদের আগে এই সহায়তা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা পেলে ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ে। একই সঙ্গে তারা ভবিষ্যতেও যেন এ ধরনের সহায়তা কর্মসূচি অব্যাহত থাকে সেই আশা প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com