বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
জনগণের প্রত্যাশার পথেই এগোচ্ছে বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার, আপনার ফোনে নজরদারি করা হবে কঠিন রকারি দলকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করানোর পাঁয়তারা দেখতে পাচ্ছি: সংসদে পার্থ দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব গরমকালে শীতের কম্বল বিতরণ পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর লেবাননে শান্তিরক্ষী নিহত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী

হায়রে পাষ- মা-বাবা! ২৪ দিনের শিশুর হাত কেটে ভিক্ষাবৃত্তির চেষ্টা

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

দিনাজপুরের হিলিতে মাদকের টাকার জোগান দিতে নিজের ২৪ দিনের শিশুপুত্রকে পঙ্গু করার নৃশংস চেষ্টা চালিয়েছে পাষ- মা-বাবা। ভিক্ষাবৃত্তিতে নামানোর উদ্দেশ্যে শিশুটির হাতের আঙুল কেটে ফেলা এবং শরীরে আগুনের ছ্যাকা দেওয়ার মতো অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় হিলি পৌর এলাকার চুড়িপট্টি থেকে শিশুটিকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। স্থানীয় বাসিন্দা সোহাগ, মহব্বতসহ কয়েকজন জানান, জন্মের কিছুদিন পর থেকেই মা খাদিজা বেগম নিজ হাতে শিশুটির ওপর নির্যাতন শুরু করেন। মা-বাবা উভয়ই মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করতে শিশুটিকে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামানোর পরিকল্পনা করেন তারা। তাদের ধারণা ছিল, পঙ্গু শিশুকে দেখে মানুষ বেশি ভিক্ষা দেবে। স্থানীয়দের অভিযোগ, প্রথমে মা শিশুটির হাতের আঙুল কেটে দেন। পরে বাবা সাগর হোসেন বিচ্ছিন্ন আঙুলগুলো পাশের পুকুরে ফেলে দিয়ে প্রমাণ নষ্টের চেষ্টা করেন। শিশুটির কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে চুড়িপট্টি এলাকা থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে জানানো হলে তারা শিশুটির দায়িত্ব গ্রহণ করে এবং উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. তাওহীদ জামান বলেন, শিশুটির ডান পায়ে পুরনো পোড়া ক্ষত রয়েছে, যেখানে ইতোমধ্যে সংক্রমণ দেখা দিয়েছে। এছাড়া ডান হাতের আঙুলগুলো কাটা। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com