রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার, আপনার ফোনে নজরদারি করা হবে কঠিন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬

স্মার্টফোন ব্যবহার করার সময় অনেকেই একটি সমস্যার মুখোমুখি হন পাশে দাঁড়িয়ে থাকা কেউ সহজেই আপনার ফোনের স্ক্রিনে কী চলছে তা দেখে ফেলতে পারে। ব্যক্তিগত বার্তা, ছবি কিংবা গুরুত্বপূর্ণ তথ্য তখন আর গোপন থাকে না। ব্যবহারকারীদের এই উদ্বেগ কমাতে নতুন এক প্রযুক্তি নিয়ে এসেছে স্যামসাং।

তাদের আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজে যুক্ত হয়েছে বিশেষ ‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার। তবে এই সুবিধা সব মডেলে নয়, মূলত স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা ফোনে পাওয়া যাবে বলে জানা গেছে। মজার ব্যাপার হচ্ছে, মানুষের চোখের গঠন থেকেই প্রযুক্তির ধারণা।এই প্রযুক্তি কীভাবে কাজ করে তা বোঝার জন্য আগে মানুষের চোখের কাজের পদ্ধতি জানা দরকার। সাধারণভাবে কোনো বস্তু থেকে নির্গত আলো চোখে এসে পড়লে তবেই আমরা সেটি দেখতে পাই। এই স্বাভাবিক নীতির উপর ভিত্তি করেই নতুন ডিসপ্লে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে, যাতে স্ক্রিনের আলো নির্দিষ্ট দিকেই পৌঁছায়।

স্মার্টফোনের ডিসপ্লে অসংখ্য ক্ষুদ্র বিন্দুর মতো অংশ দিয়ে তৈরি, যেগুলোকে বলা হয় পিক্সেল। এই পিক্সেলগুলো জ্বলে উঠলেই স্ক্রিনে ছবি, ভিডিও বা লেখা দেখা যায়। এতদিন পর্যন্ত বেশিরভাগ স্মার্টফোনে দুই ধরনের পিক্সেল ব্যবহৃত হতো একটি সরাসরি সামনে আলো ছড়াত, অন্যটি পাশের দিকেও আলো ছড়িয়ে দিত। ফলে ফোনের মালিকের পাশাপাশি আশপাশে থাকা অন্যরাও সহজেই স্ক্রিন দেখতে পেতেন।

স্যামসাংয়ের নতুন প্রযুক্তিতে এই জায়গাতেই এসেছে পরিবর্তন। গ্যাজেট বিশেষজ্ঞদের মতে, এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এমন পিক্সেলগুলো নিয়ন্ত্রণ করা হয় যেগুলো পাশের দিকে আলো ছড়ায়। প্রয়োজন অনুযায়ী সেগুলো বন্ধ রাখা হয়। ফলে ফোনের মালিক সরাসরি স্ক্রিনের দিকে তাকালে সবকিছু পরিষ্কার দেখতে পারবেন, কিন্তু পাশ থেকে কেউ দেখলে পর্দার বিষয়বস্তু বোঝা কঠিন হবে।

এই প্রযুক্তিকে অনেক বিশ্লেষক টর্চলাইটের আলোর সঙ্গে তুলনা করেছেন। টর্চের আলো যখন চারদিকে ছড়িয়ে যায়, তখন সেটিকে নির্দিষ্ট জায়গায় ফোকাস করলে আলো আরও স্পষ্ট হয়। একই কৌশল ব্যবহার করে স্ক্রিনের আলোকে নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ রাখার ধারণা থেকেই তৈরি হয়েছে ‘প্রাইভেসি ডিসপ্লে’।

এই প্রযুক্তি চালু হলে পাবলিক জায়গায় বসে কাজ করা বা ব্যক্তিগত মেসেজ পড়া অনেক বেশি নিরাপদ হবে। বিশেষ করে ট্রেন, বাস, অফিস বা ক্যাফের মতো জায়গায় ফোন ব্যবহার করার সময় অন্যের নজর থেকে স্ক্রিনের তথ্য আড়াল রাখা সহজ হবে।

 




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com