ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

টুঙ্গিপাড়ায় ৪৬ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের পার ঝনঝনিয়া থেকে পাকুড়তিয়া বার খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এ খাল পুনঃ:খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ টাকা। প্রকল্পটি শ্রমিকের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। খাল খনন কার্যক্রমের সিবিসির সভাপতির দায়িত্ব পালন করছেন ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, এলাকার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রকল্প। তিনি নিজ হাতে খাল কেটে কাজের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, ভারপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ এম আনসার, যুবদলের সাধারণ সম্পাদক আমিনুর শেখ, ছাত্রদলের আহবায়ক ইসমাইল খান, ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। খাল খনন সম্পন্ন হলে কৃষিজমিতে পানি নিষ্কাশন সহজ হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

টুঙ্গিপাড়ায় ৪৬ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

আপডেট সময় ০৮:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬