শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরীয়তপুরে বিপৎসীমার ২২ সেঃ মিঃ উপর দিয়ে পদ্মার পানি প্রবাহিত :নিম্নাঞ্চল প্লাবিত

শরীয়তপুর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শরীয়তপুরের পদ্মা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি ঢুকতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চলে। বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) শিল্পী মোবাইল ফোনে জানান সোমবার দুপুর ১২টায় পদ্মার পানি বিপদসীমার ২২ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, পদ্মায় পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী জাজিরা উপজেলার পূর্বনাওডোবা, পালেরচর, বিলাশপুর, কুন্ডেরচর ও জাজিরা ইউনিয়ন । নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। তবে আগামী এক সপ্তাহের ভেতরে পানি কমার সম্ভাবনা আছে ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com