শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অস্কারের ক্যাম্পে আরও একজন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে যোগ হলেন আরেক ফুটবলার। বুধবার দুপুরে নতুন কোচ সংবাদ সম্মেলনে ২৬ জনের নাম ঘোষণা করেছিলেন। ঘণ্টা পাঁচেক পর আবাহনীর ১৯ বছর বয়সী মিডফিল্ডার রিদয় খানকে ক্যাম্পে ডেকেছেন অস্কার ব্রুজন। ২৭ ফুটবলার নিয়ে সাফের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে ঢাকার একটি অভিজাত হোটেলে। বৃহস্পতিবার বিকেল থেকে অনুশীলন শুরু করবেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ ব্রুজন।
বঙ্গবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় জামাল ভূঁইয়ারা তাদের নতুন গুরুর অধীনে অনুশীলন শুরু করবেন। অস্কার সহকারী হিসেবে নিয়েছেন বসুন্ধরা কিংসে তার সঙ্গে কাজ করা মাহবুব হোসেন রক্সি। গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নও ছিলেন একই দলে। আগামী ১ থেকে ১৯ অক্টোবর মালদ্বীপে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এবার খেলা হবে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com