শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চরভদ্রাসনে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের এর মতবিনিময় সভা

আফজাল হোসেন চরভদ্রাসন (ফরিদপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের সেবা প্রদানকারী সংস্থা, জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ)। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ) এর আয়োজনে ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের তত্বাবধানে মঙ্গলবাল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার। ওকাপ কো অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোঃ হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, সমবায় অফিসার মিজানুর রহমান, সাংবাদিক মেজবাহ উদ্দিন, সাংবাদিক আবদুস সবুর কাজল, উপজেলা তথ্য আপা মনিকা বসু, ওকাপ ফিল্ড অফিসার মোঃ রেজাউল করিম, প্রকল্প অফিসার সাবিনা ফেরদৌস ও বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে ওকাপের সহযোগীতায় স্বাবলম্বী হওয়া নারী অভিবাসীরা। বক্তারা ওকাপ কতৃক অত্র উপজেলায় গ্রাম পর্যায়ে বাড়ী বাড়ী গিয়ে তথ্য প্রদান, উঠান বৈঠক, আত্মকর্মসংস্থান মুলক প্রশিক্ষন, বিদেশ ফেরত অভিবাসী বিশেষ করে নারী কর্মীদের একত্রিতকরন, নিরাপদ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কিত সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করার তথ্য তুলে ধরার পাশাপাশি জোর পূর্বক নারী অভিবাসন ও মানব পাচার রোধে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com