বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
শোক সংবাদ

জামায়াতের মনোনীত জাতীয় সংসদ এর সাবেক মহিলা সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের অন্যতম শীর্ষ দায়িত্বশীলা হাফেজা আসমা খাতুন গত রোববার দিবাগত রাত তিনটা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালের শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও সেক্রেটারি ইব্রাহিম বাহারী।

শোক বিবৃতিতে বাংলাদেশ কালচারাল একাডেমির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ইসলাম, ইসলামী আন্দোলনে বিশেষ করে নারীদের মধ্যে দাওয়াতি কাজ প্রসারে মরহুমার অসামান্য অবদান এদেশের ইসলামপ্রিয় মানুষ কোনদিন ভুলবে না। তার পরিবারের অধিকাংশ সদস্য-সদস্যা এই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সক্রিয়। তার ছেলে সাইফুল্লাহ মানসুর দেশের অন্যতম ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সাবেক সভাপতি। হাফেজা আসমা ষ্ট
খাতুন আজ সবাইকে ছেড়ে পরকালীন অনন্ত জীবনে য়যাত্রা শুরু করলেন। হাফেজা আসমা খাতুনের ইন্তেকাল মানে রীতিমতো এক কিংবদন্তীর বিদায়। আল্লাহ তায়ালা মরহুমার সব নেক আমল কবুল করে তাকে জান্নাতে দাখিল করুন। আমিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com