ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া Logo আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল Logo নগরকান্দায় আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের প্রতিবাদ ও কর্মী সভা Logo ইউটিউব দেখে ইয়াবা তৈরির কৌশল রপ্ত:পটিয়ার আকিব গ্রেফতার Logo লোহাগাড়ায় যুব সম্মেলন Logo শ্রীমঙ্গলে হাইল হাওরের বুকে লাল শাপলার সমারোহ, মুগ্ধ দর্শনার্থীরা Logo আগৈলঝাড়ায় বিএনপি’র বিশেষ বর্ধিত সভা Logo কলমাকান্দার খারনইয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২৫৪ জন Logo বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে শুরু রাস মেলা Logo সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ জনদুর্ভোগ চরমে

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা রবিবার খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা শহরের ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা পালন করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে সভা করছি। গত বছর ডেঙ্গুতে অনেক শিশু মারা গেছে। এবার এই সংখ্যা আরও বেশি হতে পারে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনার পূর্ব-প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আপনাদের মাধ্যমেই সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। তিনি আরও বলেন, স্কুলের ব্যাপারে যে সকল ভালো প্রস্তাব এসেছে এগুলো নিয়ে আমরা কাজ করবো। আমরা আপনাদের সহযোগিতা চাই। স্ব স্ব জায়গা থেকে কাজ করলে সিটি কর্পোরেশনের বোঝা কমবে। বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহী শহরকে আমরা মডেল হিসেবে নিয়ে কাজ করছি। প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে। বাজার ব্যবস্থাপনা নিয়েও আমরা কাজ করতে চাই। ডোবা-নালা, পানি জমাট বাঁধে এমন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সচেষ্ট থাকতে হবে। কেউ যদি দায়িত্বে অবহেলা করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহরকে সুন্দর করতে সবার সহযোগিতা প্রয়োজন। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহামন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। ডেঙ্গু সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন কেসিসি’র ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ^াস। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতামত তুলে ধরেন। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা-কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-সহ মোটর- বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬