ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

রায়গঞ্জের চান্দাইকোনায় ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের বিচারের দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও চান্দাইকোনা কেন্দ্রীয় মন্দির কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. চন্দন কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিৎ সেন। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাক, সলঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ ম-ল, পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি ও সাংবাদিক রাম সরকার বিপ্লব, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অলক বন্ধু তরফদার, ঝন্টু কুমার কর্মকার এবং রায়গঞ্জ উপজেলার শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুণসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতীক ও বিশ্বাসকে কেন্দ্র করে যেসব আপত্তিকর কর্মকা- ঘটেছে, তা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা অভিযোগ করেন, গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী রামচন্দ্রের বিগ্রহ স্থাপনকে ঘিরে সৃষ্টি হওয়া পরিস্থিতি এবং মন্দিরে হামলার হুমকির ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় অবমাননা ও উসকানিমূলক কর্মকা-ে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

রায়গঞ্জের চান্দাইকোনায় ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের বিচারের দাবি

আপডেট সময় ০৩:২৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬