শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাশিয়ায় মিলিয়ন ডলারের বিলাসবহুল সুইস ঘড়ি জব্দ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

রাশিয়ার কর্মকর্তারা বেশকিছু অডেমারস পিগুয়েট ঘড়ি বাজেয়াপ্ত করেছেন বলে জানা গেছে। বিলাসবহুল এসব ঘড়ির দাম কয়েক মিলিয়ন ডলার। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। সুইস মিডিয়ার খবরে বলা হয়েছে, কাস্টমস সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে নিরাপত্তা পরিষেবা এজেন্টরা একটি দোকান থেকে সুইস ঘড়িগুলো জব্দ করে।
সুইস কর্তৃপক্ষের তরফে অবশ্য আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে বিবিসির খবরে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ দেশ হলেও ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার ঢেউয়ে সুইজারল্যান্ডও যোগ দিয়েছে। এর মাত্র কয়েক দিনের মাথায় রাশিয়ায় কোটি কোটি টাকার সুইস ঘড়ি জব্দের এই ঘটনা ঘটলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com