ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রা ডি.এফ. নকশা আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ডি.এফ. নকশা আলিম মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২৫ জুন (বৃহস্পতিবার) মাদ্রাসা মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৭ জন শিক্ষার্থী (২৩ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী) অংশ নিচ্ছেন। ?মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা এবং সাফল্য কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ?অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। নৈতিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে সমাজের অন্ধকার দূর করার তাগিদ দেন তাঁরা। ?বিশেষ অতিথির বক্তব্যে বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একেএম আজহারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অর্জিত জ্ঞান যেন কেবল পরীক্ষার খাতায় সীমাবদ্ধ না থাকে, তা বাস্তব জীবনে প্রয়োগ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। ?অন্য এক বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদি ইউনিয়নের আমীর ও বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সাজ্জাদুল ইসলাম বলেন, আসল সফলতা হলো অর্জিত শিক্ষাকে মানবকল্যাণে বিলিয়ে দেওয়া। তোমরা যেখানেই যাও, মাদ্রাসার নৈতিক শিক্ষার আলো যেন তোমাদের আচরণে প্রকাশ পায়। অনুষ্ঠানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার পরামর্শ দেন খিরোল মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আমিরুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন অত্র মাদ্রাসার আরবি বিভাগের সহ-অধ্যাপক মাওলানা মোঃ আইয়ুব আলী এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ সেলিম। মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা গোলাম সারওয়ারের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। বছরের পর বছর গড়ে ওঠা চেনা ক্যাম্পাস, শিক্ষক আর সহপাঠীদের ছেড়ে যাওয়ার এই ক্ষণটিতে বিদায়ী ও জুনিয়র শিক্ষার্থীদের মাঝে এক অনন্য আবেগের সৃষ্টি হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোঃ আশরাফুল আলম বলেন, ?আমাদের এই ৩৭ জন পরীক্ষার্থী আগামী দিনের স্বপ্নের কান্ডারি। ২৩ জন ছাত্র ও ১৪ জন ছাত্রীর এই কাফেলা যেন শতভাগ পাসের গৌরব অক্ষুণ্ণ রেখে দেশের উচ্চশিক্ষায় মাদ্রাসার নাম উজ্জ্বল করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং আসন্ন পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা ডি.এফ. নকশা আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

আপডেট সময় ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬