বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল বুড়িচ্চর ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ইফতার ও দোয়া মাহফিল ধামইরহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন এম.পি এনামুল হক পবিত্র কুরআন আমাদের জীবনের দিক নির্দেশনা ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো জেলা ছাত্রলীগ

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

খবরপত্র প্রতিবেদক : নীলফামারীতে গরীব ও অসহায় ৩ কৃষকের মুখে হাসি ফোটাতে ধান কেটে ঘরে তুলে দিলো জেলা ছাত্রলীগ।

আজ শনিবার সকালে নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল এর নেতৃত্বে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের অসহায় ৩ কৃষক-আসাদুল, আবুতালেব ও রাহিদুলের ৫ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

টানা বৃষ্টিতে জমির ধান তলিয়ে যাচ্ছিলো, এদিকে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট সংকটে শ্রমিক কেনার টাকা না থাকায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলো এসব কৃষক। এমতাবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধান কেটে ঘরে তুলে দেয়ায় খুশি হয়ে কৃষকেরা জানান, ভাইরাসের কারনে হামরা বাড়ি থেকে বের হইতে পারি না। কামাই রোজগার নাই। খাইতেই পারিনা। তার উপর যতোটুকু জমি আবাদ করছি, সেটাও বৃষ্টির পানিত তলে যাবার ধরছে। তাই হামরা ছাত্রলীগের সভাপতি আপেল ভাইয়ের সাথে যোগাযোগ করি। এবং আপেল ভাই ও তার নেতাকর্মীরা আসি হামার ধান কাটি ঘরত তুলে দিয়া হামার অনেক উপকার করছে।

নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে, বর্তমান সংকটকালিন মূহুর্তে, যেসব অসহায় কৃষক শ্রমিকের টাকার অভাবে ধান কাটতে পারছে না। যারা খুব অসহায় অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা তাদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।

প্রায় প্রতিদিনই নীলফামারী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় এসব অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছি আমরা। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা স্ব স্ব ইউনিটের প্রতিদিনই ধান কাটার কার্যক্রম অব্যাহত রেখেছে।

ধান কাটার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুসেইন রেজা শামিম, গোলাম মোস্তফা বুলেট, সুমন ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হোসেন, কার্যকরী সদস্য হাফিজুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, শফিকুল ইসলাম শিশির, তানভীর ইসলাম মিথুন, দপ্তর সম্পাদক সঙ্গীত দ্বীপংকর দ্বীপু প্রমুখ।

খবরপত্র/প্রতিনিধি/এমআইপি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com