বুড়িচ্চর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে ১৭ মার্চ ২৭ রমজানে আসন্ন চেয়ারম্যান নির্বাচনের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক এম আর সেলিম পারভেজ তার নিজ বাড়ির আঙ্গিনায় এ মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি সংগঠক মোহাম্মদ আলী। মাহফিলে সভাপতিত্ব করেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক মনসুর। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের ব্যারিস্টার শাকিলার প্রতিনিধি সলিমুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি মাইনুদ্দিন এবং কৃষক প্রতিনিধি নুরুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির, বাবুল, এম আলী, মোঃ আবু, নূর মোহাম্মদ, বিএনপি নেতা আজম, আব্দুস সালাম, মোঃ শফিসহ দলমত নির্বিশেষে এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি।
ইফতার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী মোহাম্মদ ইলিয়াস রেজা।
উল্লেখ্য, এম আর সেলিম পারভেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় সংগঠক এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী অংশগ্রহণকারী হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার বুড়িশ্চর গ্রামের কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে দলের আদর্শে অবিচল থেকে তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ সময় এম আর সেলিম পারভেজ আগামী চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।