লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার উপর দিয়ে প্রবাহিত ধরলা নদীর অব্যহত ভাঙনে বিস্তির্ণ জনপদ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে ক্রমেই ক্ষীণ হয়ে আসছে কৃষকের ফসলী জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা। নদী থেকে অপরিকল্পিতভাবে নুরি পাথর এবং বালু উত্তোলনের কারনে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে। সরিজমিনে দেখা গেছে উপজেলার জোংড়া ইউনিয়নের কুমারপাড়া, বগুড়াপাড়া, ঘোষপাড়া দয়ালটারি, পাটগ্রাম ইউনিয়নের কাউয়ামারি বাজার , বাংলাবাড়ি, বুড়িমারী, দুবেরহাট সহ বিস্তীর্ণ এলাকার ফসলী জমি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের মুখে পড়েছে। এসব এলাকার কয়েকশ একর জমি ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে বলে ভুক্তভোগী পরিবারগুলো জানায়। কুমারপাড়া এলাকার বিশু নাথ উজ্জল চন্দ্র এবং রবি চন্দ্র সরকার জানান তাদের অন্তত ছয় একর জমি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ওই এলাকায় কৃষকের ফসলী জমি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকীর মুখে রয়েছে। ২০১৭ সালে পানি উন্নয়ন বোর্ড প্রায় দুইশ মিটার নদীর বাম তীরে সিসি ব্লক নির্মাণ করে ডাম্পিং ও পিসিং করে কিন্ত এর উজানে ও ভাটিতে আরো ভাঙ্গন কবলিত হয়ে পড়ছে। ভাঙ্গনের মুখে পড়ায় ইতিমধ্যে রবি চন্দ্র সরকার তার বসত ভিটা অন্যত্র সরিয়ে নিয়েছেন।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার উপসহকারী প্রকৌশলী চঞ্চল শর্মা বৃহস্পতিবার (২৫ জুন) ক্ষতিগ্রস্থ ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় সেখানে উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু। বন্যার পানি যখন কমতে শুরু করে তখনি ভাঙ্গন শুরু হয়। এতে অনেক জমি নদীতে চলে যাচ্ছে। নদী তীরবর্তী এলাকার লোকজন অভিযোগ করছেন ধরলা এবং সানিয়াজান নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু এবং মেশিন দিয়ে পাথর তোলার কারনে ভাঙন তীব্র হচ্ছে। শুধু যে নদীর তীর ভাঙছে তাই নয় নদী থেকে বালু এবং পাথর তুলে সেই বালু পাথর কৃষকের ফসলী জমিতে রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্থ এসব জমিতে পরবত্তীতে কোন আবাদ হচ্ছে না। এই ব্যবসার সাথে যারা জড়িত তারা এলাকায় অত্যন্ত প্রভাবশালী এবং রাজনৈতিক পরিচয় থাকায় সাধারণ মানুষ তাদের নিকট খুবই অসহায়। সরেজমিনে দেখা গেছে বুড়িমারী থেকে জোংড়া মির্জারকোট এলাকার বিভিন্ন গ্রামীন সড়ক ও লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের পাশে কোটি কোটি সিএফটি বালু ও নুরি পাথর উত্তোলন করে স্তুপ করে রাখা হয়েছে। পরে সেখান থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এসব বালু ও পাথরের অধিকাংশ ধরলা নদী থেকে উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। নদী থেকে ট্রলি দিয়ে পরিবহন করায় নষ্ট হচ্ছে গ্রামীন সড়ক। আর এসব থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বালু ও পাথর খেকোরা। অথচ সরকার কোন রয়্যালিটি পাচ্ছে না। এলাকাবাসী দ্রুত নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে ভাঙন কবলিত এলাকায় সিসি ব্লক নির্মাণ ও অপরিকল্পিত বালু পাথর উত্তোলন বন্ধ করে নদী রক্ষার দাবি জানান।
সংবাদ শিরোনাম
ধরলা নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু পাথর উত্তোলন, ভাঙ্গন রক্ষায় সিসি ব্লক নির্মাণের দাবি
-
আমিনুর রহমান বাবুল (পাটগ্রাম) লালমনিরহাট - আপডেট সময় ০৪:১৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- 123
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















