ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন Logo পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ Logo বদলগাছীতে ৪১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন Logo ত্যাগ-সংগ্রাম ও রাজনৈতিক পথচলায় আলোচনায় শ্যামপুরের সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন বাদল Logo রাজিবপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান Logo বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা Logo এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান Logo যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ Logo বাউফলের মেয়ে বিথি কর্মকার বন্যার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন Logo কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও জোরদার করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কূটনীতি, প্রশিক্ষণ ও জনযোগাযোগ বৃদ্ধিতে বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে চীনা প্রতিনিধি দলের পাশাপাশি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত জানান, চীন সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে আগ্রহী। এর মাধ্যমে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সাথে বাংলাদেশের গণমাধ্যমের পেশাদারিত্বের সম্পর্ক আরও জোরদার হবে।
রাষ্ট্রদূত আরও জানান, চীন আগামী জুলাই ও অক্টোবর মাসে দুটি পৃথক সামিট আয়োজন করতে চায়। এই সামিটগুলোর মাধ্যমে বাংলাদেশের সাংবাদিক ও বুদ্ধিজীবী শ্রেণির সাথে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান ঘটবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক
উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশগ্রহণের বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে দেশটির অগ্রগতি ঈর্ষণীয়। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বর্তমানে বৈশ্বিক রূপান্তর ঘটেছে। ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদার হলে দুই দেশই উপকৃত হবে এবং পরিবর্তিত পরিস্থিতিতে নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জন সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, এই সমস্ত খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে ঢাকা সব সময়ই আন্তরিক। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় চীনের এই সহযোগিতার প্রস্তাবকে তিনি ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৪:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬