ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী Logo বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, আলোচনা অব্যাহত Logo গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের Logo প্রখ্যাত গয়নাশিল্পী পাওলো বুলগারি আর নেই Logo অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন Logo শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ Logo প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির Logo পতিত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের সহিংসতা ঐক্যবব্ধভাবে প্রতিহত করার প্রত্যয় Logo আফ্রিকা কাপ অব নেশন্সের ভেন্যু চূড়ান্ত, থাকছে ছয় স্টেডিয়াম

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এর চেয়েও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসা ব্যয় বেড়ে যায়। সরকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এটি বাস্তবায়ন করছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন জরুরি।
তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে।
এছাড়াও তিনি জানিয়েছেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদ- যুক্ত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও আমাদের অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই সে সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। আরো বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো প্রমুখ।
টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায়। গত ১৬ নভেম্বর)আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে দেশের সরকারি স্বাস্থ্য খাতের ভয়াবহ চিত্র ও নানা অনিয়মের তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি এবং কিছু প্রত্যন্ত অঞ্চলে এই অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি।
এছাড়া রোগীরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের জন্য গেলে চিকিৎসকরা ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন এবং বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।
কেন্দ্রীয় ঔষধাগারের কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার পাশাপাশি কিছু সরঞ্জাম বাজারমূল্যের চেয়ে ১৮ গুণ বেশি দামে কেনার প্রমাণও মিলেছে। এর পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্রের নামে অবৈধ অর্থ আদায় এবং অস্ত্রোপচারের মিথ্যা আশ্বাসে সাধারণ রোগীদের হয়রানি করার মতো ঘটনা রয়েছে।
বিএমডিসির প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এবং ২০১০ থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত জমা হওয়া ১৭২টি অভিযোগের মধ্যে ৭৯টি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা প্রকাশ করে। গত এক দশকে মেডিকেল কলেজের সংখ্যা ৬২ থেকে বেড়ে ১১৮টিতে দাঁড়ালেও সে অনুপাতে শিক্ষার মান ও তদারকি বাড়েনি।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি দূর করা সম্ভব নয় বরং সুশাসন, জবাবদিহি এবং নৈতিকতাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করতে হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানান যে কেবল শাস্তি নয়, স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোতে সংস্কার আনতে হবে এবং নীতি প্রভাবিত করার প্রবণতা রোধ করতে হবে।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য খাতের এসব দুর্নীতি ও অনিয়ম কমাতে ডায়াগনস্টিক সেন্টার বা প্রতিষ্ঠানে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ ও বদলিতে ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা চালু করা এবং প্রত্যন্ত অঞ্চলে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের প্রধান হওয়ার সুযোগ বন্ধ করে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন

আপডেট সময় ০৪:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬