ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী Logo বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, আলোচনা অব্যাহত Logo গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের Logo প্রখ্যাত গয়নাশিল্পী পাওলো বুলগারি আর নেই Logo অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন Logo শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ Logo প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির Logo পতিত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের সহিংসতা ঐক্যবব্ধভাবে প্রতিহত করার প্রত্যয় Logo আফ্রিকা কাপ অব নেশন্সের ভেন্যু চূড়ান্ত, থাকছে ছয় স্টেডিয়াম

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

  • ইকবাল হোসেন:
  • আপডেট সময় ০৪:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • 8

গতকাল সোমবার: বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : বঙ্গভবন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন। গতকাল সোমবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহবান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ কথা জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে পরিবার পরিকল্পনা জোরদার করতে এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারের বছরব্যাপী কর্মসূচি বিষয়ে অবহিত করেন।
এ কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও মৌলিক চাহিদার মতো বিষয় বিগত সরকারের সময়ে চরম অবহেলিত ছিল। বর্তমান সরকার পরিবার পরিকল্পনাসহ স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ ও সেবার মান বৃদ্ধিসহ নানা পদক্ষেপ নিয়েছে।
পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ডসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ০৪:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬