মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

বৃহস্পতিবার বিকেলে ইসিতে যাবেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা

খবরপত্র রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

নির্বাচন কমিশনে (ইসি) বৃহস্পতিবার বিকেলে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম-কারচুপির অভিযোগ জানাতে তারা ইসিতে যাবেন।

ওইদিন বিকেল ৩টায় সব প্রার্থীকে নির্বাচন কমিশনে থাকার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। দিদার বলেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে যাবেন।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আপাতত ঐক্যফ্রন্টের একটাই কর্মসূচি, সেটি হচ্ছে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয়া। এটি ছাড়া এখনও কোনো কর্মসূচির বিষয়ে আলোচনা হয়নি। যদি কোনো সিদ্ধান্ত হয়, গুলশান (বিএনপি চেয়ারপারসনের কার্যালয়) থেকে জানানো হবে।’

খবরপত্র/এমআই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com