ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

পিয়েল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জলঢাকায় মানববন্ধন

নীলফামারীর জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম কিবরিয়া ইসলাম পিয়েল হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কেরুর মোড়ে উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে নিহত পিয়েলের বাবা মো. কপদ্দি মামুদ আবেগঘন বক্তব্যে বলেন, এই হত্যাকা-ের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। আমরা চাই, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমি আমার ছেলেকে হারিয়েছি, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি বারবার পুলিশ প্রশাসনের কাছে আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছি। আমার একটাই দাবি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার হোক। নিহতের ছোট বোন কুলসুম মনি বলেন, ঘটনার প্রায় ২৭ দিন পার হলেও মামলার প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি দ্রুত প্রধান আসামিকে গ্রেপ্তার, মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনি ঘুরে-ঘুমায় ঘরে, প্রশাসন কী করে? জবাব চাই, জবাব চাই এবং হত্যাকারীদের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর হত্যাকা-ের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁদের অভিযোগ, ঘটনার পরও মামলার সব আসামি গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত শেষ করে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা। পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী এলএসডি গোডাউন সংলগ্ন এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিবারের দাবি, মো. কপদ্দি মামুদকে মারধরের সময় তাঁর ছেলে গোলাম কিবরিয়া ইসলাম পিয়েল বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে সংঘবদ্ধ হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. কপদ্দি মামুদ বাদী হয়ে ১১ জুন জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধন শেষে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, এজাহারভুক্ত ১৩ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও র‌্যাব যৌথভাবে অভিযান চালাচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানও চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

পিয়েল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জলঢাকায় মানববন্ধন

আপডেট সময় ০৩:৩৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬