ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন Logo জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে:বিরোধীদলীয় নেতা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ Logo মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী Logo সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রশিক্ষণ হবে বিনা খরচে

২০২৫-এর শেষ নাগাদ গাজা যুদ্ধে ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে: জাতিসংঘ

  • বাসস:
  • আপডেট সময় ১১:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • 452

গাজা যুদ্ধে ২০২৫ সালের শেষ নাগাদ ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। যা অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী মোট ৭১ হাজার মৃত্যুর অর্ধেকের বেশি।
জেনেভা থেকে এএফপপি জানায়, জাতিসংঘের সংস্থা ইউএন উইমেনের মুখপাত্র সোফিয়া ক্যাল্টর্প জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত গাজায় ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে, যার মূল কারণ ইসরাইলি বিমান হামলা ও স্থল সামরিক অভিযান।’
তিনি জানান, নিহতদের মধ্যে ২২ হাজারের বেশি নারী এবং ১৬ হাজার কন্যাশিশু রয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ৪৭ জন নারী ও কন্যাশিশু নিহত হয়েছে।
তিনি আরও বলেন, ‘মৃত্যুর এই ভয়াবহ সংখ্যার পাশাপাশি গাজায় প্রায় ১১ হাজার নারী ও কন্যাশিশু এমন গুরুতর আহত হয়েছে যে তারা আজীবন অক্ষমতা নিয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছে।’
এই যুদ্ধ ফিলিস্তিনি পরিবার কাঠামোতেও বড় পরিবর্তন এনেছে বলে উল্লেখ করেন তিনি। হাজার হাজার পরিবার এখন নারী-নেতৃত্বাধীন, কারণ অনেক নারী তাদের স্বামীদের হারিয়েছেন এবং এখন কোনো আয়, সহায়তা বা মৌলিক সেবার সুযোগ ছাড়াই পরিবার চালাতে হচ্ছে।
সংঘাতের সময় প্রায় ১০ লাখ নারী ও কন্যাশিশু একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া প্রায় ৭ লাখ ৯০ হাজার নারী ও কন্যাশিশু তীব্র বা বিপর্যয়কর খাদ্যসংকটে ভুগছে।
তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ গাজায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সীমান্ত বন্ধ ও মানবিক সহায়তা প্রবেশে বাধা জীবনরক্ষাকারী সহায়তা পাওয়ার সুযোগ আরও কমিয়ে দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড

২০২৫-এর শেষ নাগাদ গাজা যুদ্ধে ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে: জাতিসংঘ

আপডেট সময় ১১:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬