ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

২০২৫-এর শেষ নাগাদ গাজা যুদ্ধে ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে: জাতিসংঘ

  • বাসস:
  • আপডেট সময় ১১:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • 395

গাজা যুদ্ধে ২০২৫ সালের শেষ নাগাদ ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। যা অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী মোট ৭১ হাজার মৃত্যুর অর্ধেকের বেশি।
জেনেভা থেকে এএফপপি জানায়, জাতিসংঘের সংস্থা ইউএন উইমেনের মুখপাত্র সোফিয়া ক্যাল্টর্প জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত গাজায় ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে, যার মূল কারণ ইসরাইলি বিমান হামলা ও স্থল সামরিক অভিযান।’
তিনি জানান, নিহতদের মধ্যে ২২ হাজারের বেশি নারী এবং ১৬ হাজার কন্যাশিশু রয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ৪৭ জন নারী ও কন্যাশিশু নিহত হয়েছে।
তিনি আরও বলেন, ‘মৃত্যুর এই ভয়াবহ সংখ্যার পাশাপাশি গাজায় প্রায় ১১ হাজার নারী ও কন্যাশিশু এমন গুরুতর আহত হয়েছে যে তারা আজীবন অক্ষমতা নিয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছে।’
এই যুদ্ধ ফিলিস্তিনি পরিবার কাঠামোতেও বড় পরিবর্তন এনেছে বলে উল্লেখ করেন তিনি। হাজার হাজার পরিবার এখন নারী-নেতৃত্বাধীন, কারণ অনেক নারী তাদের স্বামীদের হারিয়েছেন এবং এখন কোনো আয়, সহায়তা বা মৌলিক সেবার সুযোগ ছাড়াই পরিবার চালাতে হচ্ছে।
সংঘাতের সময় প্রায় ১০ লাখ নারী ও কন্যাশিশু একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া প্রায় ৭ লাখ ৯০ হাজার নারী ও কন্যাশিশু তীব্র বা বিপর্যয়কর খাদ্যসংকটে ভুগছে।
তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ গাজায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সীমান্ত বন্ধ ও মানবিক সহায়তা প্রবেশে বাধা জীবনরক্ষাকারী সহায়তা পাওয়ার সুযোগ আরও কমিয়ে দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

২০২৫-এর শেষ নাগাদ গাজা যুদ্ধে ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে: জাতিসংঘ

আপডেট সময় ১১:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬