ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে: শ্রমমন্ত্রী

জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। বিশেষ করে জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, এই চাহিদা পূরণ করতে হলে আমাদের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু সাধারণ শ্রমিক হিসেবে নয়, প্রশিক্ষিত ও দক্ষ কর্মী হিসেবেই বিদেশে যেতে হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি, জাপানি ও কোরিয়ান ভাষা শেখার সুযোগ বাড়াতে পারলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরো প্রসারিত হবে।
তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে উপজেলাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা গেলে স্থানীয় তরুণরা সহজেই দক্ষতা অর্জন করতে পারবে। এক্ষেত্রে প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
মন্ত্রী বলেন, আমাদের কাছে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়ার চাহিদা আসে, কিন্তু দক্ষতার অভাবে আমরা অনেক সময় সেই চাহিদা পূরণ করতে পারি না। তাই এখনই পরিকল্পিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে।
তিনি বলেন, প্রবাসী কর্মীদের জন্য সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম চালু করেছে এবং বিদেশে কর্মসংস্থানের নতুন বাজার সৃষ্টিতে কাজ করছে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করে নিজেদের প্রস্তুত করতে পারলেই বৈদেশিক কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে: শ্রমমন্ত্রী

আপডেট সময় ১১:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬