বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজের ৩ ছেলেকে ইউক্রেন যুদ্ধে পাঠাবেন রমজান কাদিরভ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

নিজের তিন ছেলেকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। সোমবার তিনি জানিয়েছেন, তার ১৪, ১৫ এবং ১৬ বছর বয়সী তিন কিশোর ছেলেকে যুদ্ধের সম্মুখভাগে পাঠাতে যাচ্ছেন তিনি। নিজ ছেলেদের যুদ্ধে পাঠানোর ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের আস্থাভাজন এ নেতা টেলিগ্রামে লিখেছেন, সত্যিকারের যুদ্ধে নিজেদের প্রমাণ করার এটিই আসল সময়। আমি এই ইচ্ছাকে শুধুমাত্র স্বাগত জানাতে পারি।
টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন কাদিরভ। সেই ভিডিওতে দেখা যায় তার ছেলেরা একটি শুটিং রেঞ্জে মিসাইল ছোড়ার প্রশিক্ষণ নিচ্ছে। চেচনিয়ার এ নেতা টেলিগ্রামে আরো লিখেছেন, তারা দ্রুতই সম্মুখভাগে যাবে এবং যুদ্ধের সবচেয়ে কঠিন অংশে থাকবে। তিনি আরো বলেছেন, তার তিন ছেলে ১৬ বছর বয়সী আখমত, ১৫ বছর বয়সী আলী এবং ১৪ বছর বয়সী আদম অনেক আগে থেকেই যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে। অনেকটা তাদের জীবনের শুরু থেকেই। রমজান কাদিরভ শেষে জোর গলায় বলেন, তিনি মজা করছেন না। সূত্র : আল জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com